সেবারবাড়ী অর্গানাইজেশন সেবারবাড়ী অর্গানাইজেশন

আজই রক্তদাতা হিসেবে রেজিস্ট্রেশন করুন এবং অন্যের জীবন বাঁচাতে সহায়তা করুন।

আমাদের পরিচিতি ও ইতিহাস

মানবতার কল্যাণে নিবেদিত সেবারবাড়ী অর্গানাইজেশন

একটি জীবনও যেন রক্তের অভাবে ঝরে না যায়—এই স্বপ্ন ও মানবিক প্রত্যয় নিয়ে ২০১৯ সাল থেকে আমাদের নিরবচ্ছিন্ন পথচলা।

২০১৯
প্রতিষ্ঠার সাল
৩,৩০০+
ব্যাগ রক্ত সহায়তা
৫০+
সক্রিয় ভলেন্টিয়ার
৫০,০০০+
উপকৃত মানুষ
সেবারবাড়ী অর্গানাইজেশনের পথচলা

৭ম বর্ষে

গৌরবময় পদার্পণ

প্রতিষ্ঠার ইতিহাস

একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু

সেবারবাড়ী অর্গানাইজেশন (sebarbari.org) একটি অরাজনৈতিক, অলাভজনক ও সম্পূর্ণ মানবিক সংগঠন। আর্তমানবতার সেবায় নিবেদিত একদল উদ্যমী তরুণের হাত ধরে এই মানবিক প্ল্যাটফর্মের সূচনা হয়।

হাসপাতালে রক্তের অভাবে রোগীদের স্বজনদের অসহায় কান্না দেখে একদল তরুণ প্রতিজ্ঞা করেছিল—রক্তের অভাবে কোনো জীবন যেন অকালে নিভে না যায়। সেই শপথ আজ হাজারো মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

১০০% নিঃস্বার্থ ও অরাজনৈতিক
২৪/৭ জরুরি রেসপন্স নেটওয়ার্ক
স্বচ্ছ ও জবাবদিহিতামূলক তহবিল
মাঠপর্যায়ে সরাসরি সেবা প্রদান
আমাদের সাথে যুক্ত হোন
লক্ষ্য ও দর্শন

আমাদের মিশন ও ভিশন

একটি সুন্দর, স্বাস্থ্যবান ও সহানুভূতিশীল সমাজ বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

আমাদের ভিশন (Vision)

একটি মানবিক সমাজ গড়ে তোলা যেখানে রক্তের অভাবে কোনো রোগী মৃত্যুবরণ করবে না। প্রতিটি নাগরিক যেন স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত হয় এবং দুর্গত মানুষের সেবায় তারুণ্যের শক্তি সর্বাধিক কাজে লাগে।

  • শতভাগ নিরাপদ ও স্বেচ্ছায় রক্তদান নিশ্চিতকরণ।
  • মুন্সীগঞ্জের প্রতিটি ইউনিয়নে রক্তদাতা ডাটাবেজ সম্প্রসারণ।
  • থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা।

আমাদের মিশন (Mission)

প্রযুক্তি ও তরুণ ভলেন্টিয়ারদের সমন্বয়ে রক্তের দ্রুত সরবরাহ নিশ্চিত করা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করা।

  • জরুরি সময়ে সর্বোচ্চ ৩০ মিনিটে রক্তদাতা খুঁজে দেওয়া।
  • বন্যা, শীত ও মহামারিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা।
  • মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার।
কার্যক্রমের ক্ষেত্রসমূহ

আমরা যেভাবে সমাজের পাশে দাঁড়াই

রক্তদানের পাশাপাশি বহুমুখী সমাজকল্যাণমূলক প্রকল্পে সেবারবাড়ী অর্গানাইজেশন কাজ করে আসছে।

জরুরি রক্ত সমন্বয়

২৪ ঘণ্টা মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা করতে সেন্ট্রাল হটলাইন ও ভলেন্টিয়ার নেটওয়ার্ক প্রস্তুত থাকে।

ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প

স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং গ্রামবাসীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা প্রদান।

থ্যালাসেমিয়া সহায়তা ফান্ড

জন্মগত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য প্রতিমাসে নিয়মিত রক্ত ও ফিল্টার সেটের ব্যবস্থা করা।

ফ্রি অক্সিজেন হোম সার্ভিস

শ্বাসকষ্টের সংকটজনক রোগীদের ঘরে জরুরি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার ফ্রি ডেলিভারি সেবা।

সবুজায়ন ও বৃক্ষরোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর বিভিন্ন স্কুল ও রাস্তার পাশে হাজারো গাছের চারা রোপণ।

ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

বন্যা কবলিত অসহায় পরিবারের খাদ্য সহায়তা এবং শীতে চরাঞ্চলের মানুষদের মাঝে উষ্ণ কম্বল বিতরণ।

নেতৃত্ব ও পরিচালনা

আমাদের কার্যনির্বাহী পরিষদ

সততা, স্বচ্ছতা ও দক্ষতার সাথে সংস্থার প্রতিটি কার্যক্রম পরিচালনায় আমাদের নিবেদিতপ্রাণ পরিচালনা পর্ষদ।

“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য—এই আদর্শকে সামনে রেখে ‘সেবারবাড়ী অর্গানাইজেশন’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ব্যাগ রক্ত একটি জীবনের আশার আলো জ্বালাতে পারে—এই বিশ্বাস থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, সবাই মিলে একটি রক্তের অভাবমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।”

মামুন ইকবাল

মামুন ইকবাল

প্রধান উপদেষ্টা

“আসসালামু আলাইকুম, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। ‘সেবারবাড়ী অর্গানাইজেশন’ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল একটি জীবনও যেন রক্তের অভাবে হারিয়ে না যায়। এই সংগঠন শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, চিকিৎসা ও দুর্যোগ সহায়তার মাধ্যমে একটি সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের মূল প্রেরণা।”

সয়ন শেখ

সয়ন শেখ

প্রতিষ্ঠাতা ও পরিচালক
শাহাদাত শেখ
শাহাদাত শেখ
কোষাধক্ষ্য
ছামির শেখ
ছামির শেখ
সাংগঠনিক সম্পাদক
Md Sajid Hasan
Md Sajid Hasan
আইটি ও প্রযুক্তি বিষয়ক
Tamim Sikder
Tamim Sikder
প্রচার সম্পাদক
হোম রক্তদাতা আবেদন সম্পর্কে মেনু